নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে ফের গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা
কিছুসময় বন্ধ থাকার পর রোববার সকালে মুহুর্মুহু গোলাগুলির শব্দ শোনা গেছে।
কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারে এলাকায় ফের গোলাগুলির ঘটনা ঘটেছে।
রোববার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় মুহুর্মুহু গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদুল আলম জানান, শনিবারের গোলাগুলির ঘটনায় আতঙ্কিত ৩০-৪০টি পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের ঘরে আশ্রয় নিয়েছিলেন। তারা রোববার সকালে যখন যার যার ঘরে ফিরে যাচ্ছিলেন তখনই আবার গোলাগুলির ঘটনা ঘটে।
“আমার ওয়ার্ডের জামছড়ি ও ফুলতলি এলাকার একেবারে সীমান্তের শূণ্যরেখার খুব কাছেই এ গুলির ঘটনা ঘটে।”
বান্দরবান সীমান্তে গুলি: সরিয়ে নেওয়া হয়েছে ৩০ পরিবারকে
বান্দরবানের দোছড়ি সীমান্তে গুলির শব্দ, লোকজনকে সরে যেতে মাইকিং
ইউপি সদস্য ফরিদুল বলেন, যারা আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয়ে ছিলেন তারা আবার আতঙ্ক নিয়ে ফিরে এসেছেন। তারা বলেছেন, নিরাপদ জায়গায় প্রয়োজনে না খেয়ে থাকা যাবে। কিন্তু সীমান্ত এলাকায় গুলির মুখে আর থাকা যাবে না। এখন সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আফছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপরে ঘটনা শুনার পর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার ও গ্রামপুলিশদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা সীমান্তবাসীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলছেন।
এ ছাড়া শনিবার সন্ধ্যা পর্যন্ত স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় সীমান্ত এলাকা থেকে ৩০টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। এর বাইরে আতঙ্কিত লোকজন অনেকেই যে যার মত করে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে বলে জানান এই জনপ্রতিনিধি।
যোগাযোগ করা হলে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে সীমান্তের এলাকায় আবারও গোলাগুলি হয়েছে শুনলাম। দুপরের পর তা বন্ধ হয়েছে। সীমান্তের লোকজন তাদের আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।”
মিয়ানমার বিষয়ক সংবাদ মাধ্যম জানাচ্ছে, বেশ কিছুদিন ধরেই রাখাইনদের সংগঠন আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে মিয়ানমার সেনাবাহিনী বোমা বর্ষণ করছে। সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। যার কারণে বাংলাদেশ-মিয়ানমারের সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এরই মধ্যে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে একজনের প্রাণ গিয়েছে, অঙ্গহানি ঘটেছে দুজনের। গোলা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন সীমান্তে শূন্যরেখায় অবস্থান নেওয়া এক রোহিঙ্গা যুবক।
এ সব ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে বেশ কয়েকবার ডেকে কড়া প্রতিবাদ জানায় ঢাকা। এর মধ্যেই এবার দোছড়ি সীমান্ত এলাকায় গোলাগুলির আওয়াজ পাওয়া গেল।
আরও পড়ুন
মিয়ানমার থেকে গোলা আসা বন্ধ না হলে জাতিসংঘে তুলব: স্বরাষ্ট্রমন্ত্রী
মিয়ানমারের গোলা রোহিঙ্গা ক্যাম্পে, হতাহতের খবর
বান্দরবান সীমান্তে এবার পড়ল মিয়ানমারের যুদ্ধবিমানের গোলা: পুলিশ
মিয়ানমার থেকে গোলা উসকানিমূলক কি না, দেখা হচ্ছে: কাদের
সীমান্তে গোলা: চতুর্থবার তলব মিয়ানমার রাষ্ট্রদূতকে
মিয়ানমার সীমান্তে বিজিবিতেই আস্থা রাখছে সরকার
মিয়ানমার সীমান্তে সারাদিন গুলির শব্দ, আতঙ্কে বাসিন্দারা
সীমান্তে বিস্ফোরণ: পা ‘হারাতে বসা’ যুবকের সঙ্গে ‘দিশেহারা’ পরিবারও
তুমব্রু এখনও থমথমে, ঘুমধুমে পতাকা বৈঠক
তুমব্রু সীমান্তের ওপারে সারাদিন মুহুর্মূহু গুলি, এপারে আতঙ্ক
