২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপু‌রে মন্দিরের নিখোঁজ সেবায়েতের লাশ মিলল পুকুরে

মঙ্গলবার রাতে রামানন্দ বিশ্বাস নিখোঁজ হন; বুধবার সন্ধ্যায় মন্দির সংলগ্ন পুকুরে তার লাশ পাওয়া যায়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 01:08 AM

Updated : 13 Apr 2023, 01:08 AM

মাদারীপুরের রাজৈরে একটি মন্দিরের নিখোঁজ সেবায়েতের লাশ একদিন পর পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার সন্ধ্যায় উপজেলার কদমবাড়ী গণেশ পাগল সেবাশ্রমের গোবিন্দ মন্দির সংলগ্ন পুকুরে তার লাশ পাওয়া যায়। 

মৃত রামানন্দ বিশ্বাস (৫৫) একই এলাকার মৃত ভক্ত বিশ্বাসের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, সেবায়েত রামানন্দ বিশ্বাস মঙ্গলবার রাতে উপজেলার কদমবাড়ী গণেশ পাগল সেবাশ্রমের শ্মশানকালী মন্দিরে কালী পূজা করেন; এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন। পরে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পাননি। বুধবার সন্ধ‌্যায় পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। 

গ‌ণেশ পাগল সেবাশ্রমের সভাপ‌তি প্রণব বিশ্বাস ব‌লেন, “কীভা‌বে ম‌ন্দি‌রের সেবায়েত মারা গেলেন এবং পুক‌ু‌রে লাশ এল তার সুষ্ঠু তদন্ত দাবি কর‌ছি।”  

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদ‌ন্তের জন‌্য মাদারীপুর সদর হাসপাতা‌লে পাঠা‌নো হ‌বে।