১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিয়ের ১০ বছর পর একসঙ্গে চার সন্তান 

দুর্বল হওয়ার কারণে তাদের ইনকিউবেটরে রাখা হয়েছে।

বিয়ের ১০ বছর পর একসঙ্গে চার সন্তান 

একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন রীপা আক্তার।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2022, 04:45 PM

Updated : 11 Oct 2022, 04:45 PM

ব্রাহ্মণবাড়িয়ায় রীপা আক্তার (২৬) নামে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। 

সোমবার রাতে শহরের জেল রোডের লাইফ কেয়ার শিশু ও জেনারেল হাসপাতালে তিনি চার সন্তানের জন্ম দেন। 

হাসপাতালের চিকিৎসক শারমিন সুলতানা বলেন, “গর্ভধারণের পর থেকে রিপা আমার অধীনে চিকিৎসাধীন ছিলেন। চার সন্তানের মধ্যে প্রথমটি সন্তানের নরমাল ডেলিভারি হলেও বাকি তিনজন সিজারের মাধ্যমে হয়েছে।“  

চার সন্তানের একজন ছেলে এবং তিনজন মেয়ে। শারীরিকভাবে দুর্বল হওয়ায় তাদের ইনকিউবেটরে রাখা হয়েছে বলে জানান চিকিৎসক। 

রিপা বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামের সাগর মিয়ার স্ত্রী। 

সাগর মিয়া বলেন, তিনি কৃষিকাজ করেন। ১০ বছর আগে তাদের বিয়ে হয়েছে। দেড় বছর আগে তাদের একটি ছেলেসন্তান হয়েছিল কিন্তু সে বাঁচেনি। 

এবার স্ত্রী একসঙ্গে চার সন্তান জন্ম দেওয়ায় খুশি সাগর।

আরও পড়ুন