১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

সকালে মহাসড়কে দায়িত্ব পালনের সময় রবিউলকে চাপায় দেয় একটি ট্রাক।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2024, 09:38 AM

Updated : 26 Aug 2026, 09:51 AM

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকে চাপায় হাইওয়ে পুলিশের একজন কনস্টেবল মারা গেছেন। 

বুধবার সকাল ৭টার দিকে ঘটা ওই দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের নাম রবিউল ইসলাম। তিনি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. বদরুল করীম বলেন, রবিউল ইসলাম সম্প্রতি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগ দেন। 

“সকালে থানার সামনে মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন রবিউল। সেসময় তিনি রাস্তা পার হতে গেলে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

রবিউলকে চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে।