সাভার-আশুলিয়ার ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
শিল্প পুলিশ জানিয়েছে, হেমায়েতপুরে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা পথে যান চলাচলে সমস্যা হচ্ছে।
ন্যূনতম মজুরি নির্ধারণসহ অন্যান্য দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলনের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ১১৭ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
শিল্প পুলিশ-১ এর আশুলিয়া শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া রোববার বিকালে বলেন, “সকাল থেকে শ্রমিকরা আন্দোলন করছেন। শ্রমিক অসন্তোষের মধ্যে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ১৭৭টি তৈরি পোশক কারাখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।”
এ ছাড়া বিকালে কয়েকটি কারখানার শ্রমিক মিলে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে সড়ক অবরোধ করেছেন। এ কারণে ওই পথে যান চলাচলে সমস্যা হচ্ছে। পুলিশ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে বলে জানান শিল্প পুলিশের কর্মকর্তা মুমিনুল ইসলাম ভূঁইয়া।
আরও পড়ুন:
শ্রমিক বিক্ষোভ: গাজীপুরে কারখানার গুদাম, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
শ্রমিকদের বিক্ষোভ: গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে অগ্নিসংযোগ
গাজীপুরে পোশাক শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ
শ্রমিক অসন্তোষ: গাজীপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের
গাজীপুরে মহাসড়ক থেকে শ্রমিকদের সরাল পুলিশ, যান চলাচল স্বাভাবিক
