১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

আশুলিয়ায় ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, শতাধিক কারখানায় ছুটি ঘোষণা

“শ্রমিকদের ছোড়া ইট পাটেলের আঘাতে আমাদের ৪ থেকে ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 03:07 PM

Updated : 10 Nov 2026, 03:07 PM

আশুলিয়া শিল্পাঞ্চল আবারও অশান্ত হয়ে উঠেছে। ছুটি ঘোষণা করা হয়েছে শতাধিক পোশাক কারখানায়।

মঙ্গলবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অযৌক্তিক ‘ব্ল্যাকলিস্টিং’ বন্ধ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বাসন এবং গ্রেপ্তার হওয়া শ্রমিকদের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পোশাক শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “শ্রমিকরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের সরে যেতে বলে। এ সময় তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করলে দুজন শ্রমিক আহত হয়।”

তিনি বলেন, “শ্রমিকদের ছোড়া ইট পাটেলের আঘাতে আমাদের ৪ থেকে ৫ জন সদস্য আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শতাধিক পোশাক কারখানা একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।”

বিস্তারিত আসছে …