দুপুরের পর দফায় দফায় সংঘর্ষ-অবরোধে ‘বেশি অশান্ত’ সাভার, ১১২ কারখানায় ছুটি
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলনরত ঢাকার সাভারের তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে দিনভর পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার সকাল থেকে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও দুপুরের পর সাভার শিল্পাঞ্চল ‘বেশি অশান্ত’ হয় বলে প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান।
দুপুরে খাবার বিরতির পর ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদুনে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ ও শ্রমিক আহত হন।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিন সকালের দিকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আশুলিয়া ও সাভারের হেমায়েতপুর এলাকার প্রায় ৩০টির মত পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। দুপুরের পর আরও অন্তত ৯২টি কারাখানায় ছুটি দেওয়া হয়।
সারা দিনে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে মোট ১১২টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয় বলে জানান শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া।
বিস্তারিত আসছে…
