গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী।
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এ সময় তারা পুলিশের গাড়িতেও অগ্নিসংযোগ করেছেন।
পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়ক বন্ধ করে আন্দোলন শুরু করে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার এস এম আশরাফুল আলম।
এতে মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকরা ডেগেরচালা রোড এলাকায় মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে অগ্নিসংযোগ করে।
বিস্তারিত আসছে…
