ডিআইজিসহ ৪ পুলিশ কর্মকর্তার দায়িত্বে রদবদল
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীকে করা হয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার।
পুলিশের তিন ডিআইজি ও এক অতিরিক্ত ডিআইজির দায়িত্বে রদবদল এনেছে সরকার।
রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হককে দেওয়া হয়েছে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দায়িত্ব।
অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখা- এসবিতে বদলি করা হয়েছে।
এছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বদলি করা হয়েছে শিল্পাঞ্চল পুলিশে অতিরিক্ত ডিআইজি হিসেবে।
এদিন আরেক প্রজ্ঞাপনে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলা পুলিশ সুপার এবং ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার দায়িত্ব দেওয়া হয়।
