২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩ দিন পর যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে ভারতের অভ্যন্তরে ওই যুবকের মরদেহ পড়ে ছিল বলে জানায় পুলিশ।

৩ দিন পর যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

আইনুল হক

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2023, 07:49 PM

Updated : 04 Nov 2023, 07:49 PM

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ তিনদিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

শনিবার বিকালে আইনি প্রক্রিয়া শেষে ভারতের ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিএসএফ মরদেহ হস্তান্তর করে বলে জানিয়েছেন তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী।

নিহত আইনুল হক (৩২) উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগছ গ্রামের আকবর আলীর ছেলে।

মরদেহ গ্রহণের সময় পুলিশ ও বিজিবি কর্মকতা, নিহতের বাবা, ভাই আজিজুল হকসহ পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাতে গোয়ালগছ সীমান্তে যান আইনুল। পরদিন সকালে সীমান্তের ৪৪৮ মেইন পিলারের ভারতের অভ্যন্তরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুপুরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।

এ ঘটনায় বিজিবির আহ্বানে অনুষ্ঠিত পতাকা বৈঠকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফেরত দিতে সম্মত হয় বিএসএফ।

ওসি আবু সাঈদ বলেন, ভারতে আইনুলের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। এজন্য বাংলাবান্ধা-ফুলবাড়ি জিরোপয়েন্টে মরদেহ গ্রহণের পর ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:

পুরনো খবর:

বাংলাবান্ধায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের খবর