বাংলাবান্ধা সীমান্তে বিজিবি-বিএসএফের ‘জয়েন্ট রিট্রিট সেরিমনি’
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্পর্ক আরও নিবিড় করতে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী সীমান্তের জিরো পয়েন্টে অনুষ্ঠিত হল বিজিবি ও বিএসএফের ‘জয়েন্ট রিট্রিট সেরিমনি’। শনিবারের এ কুচকাওয়াজ উপভোগ করতে সীমান্তের দুপাশে ভিড় জমান দুই দেশের মানুষ।
