২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় আলু ক্ষেত থেকে কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নিহত ব্যক্তির মুখমণ্ডল থেঁতলানো; শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

নওগাঁয় আলু ক্ষেত থেকে কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

পুলিশ লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2022, 06:48 PM

Updated : 14 Dec 2022, 08:08 PM

নওগাঁয় এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকার একটি আলু ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান জানান।

নিহত মোহাম্মদ জালালউদ্দিন (৫৫) বগুড়া জেলার আদমদিঘী উপজেলা সান্তাহার দমদমা গ্রামের প্রয়াত মফিজ উদ্দিনের ছেলে।

ওসি ফয়সাল বিন আহসান বলেন, স্থানীয়রা সকালে আলু ক্ষেতে জালালউদ্দিনের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

লাশের মুখমণ্ডল থেঁতলানো এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।