নড়াইলে ৪টি চোরাই ইজিবাইক, মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩
শুক্রবার ভোরে সদর উপজেলা বাঁশগ্রামে উত্তপাড়া থেকে তাদের প্রেপ্তার করা হয়।
নড়াইলে চুরি হওয়া চারটি ইজিবাইক, ইজিবাইকের সরঞ্জামাদি ও একটি মোটরসাইকেলসহ তিন জনকে গ্রপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে সদর উপজেলা বাঁশগ্রামে উত্তপাড়া থেকে তাদের প্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি রাসেল সরোয়ার।
গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার বাঁশগ্রামের উত্তরপাড়া এলাকার তোকাম মোল্যার ছেলে মিরাজুল ইসলাম (৩০), একই এলাকার নওশের মোল্যার ছেলে সবুজ মোল্যা (৩৩) ও অপরজন ১৬ বছর বয়সি কিশোর।
ওসি রাসেল সরোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোররাতে উত্তরপাড়া এলাকার মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার বাড়ি থেকে একটি চোরাই ইজিবাইক, একটি মোটরসাইকেল ও ইজিবাইকের সরঞ্জামাদী উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যে সবুজ মোল্যার বাড়ি থেকে ১টি ইজিবাইক এবং কিশোরের বাড়ি থেকে দুটি ইজিবাইক ও ইজিবাইকের সরঞ্জামাদী উদ্ধার করা হয়।
সদর থানার ওসি বলেন, গ্রেপ্তারদের মধ্যে মিরাজুল ইসলাম সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য। তিনি এই চোর চক্রটির প্রধান। তার ব্যবহৃত মোবাইলে বিভিন্ন চোরাই ইজিবাইকের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
