২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দাওয়াত খেয়ে এসে পেলেন প্রতিবন্ধী ছেলের পোড়া লাশ

চাঁদপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লাগতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2023, 09:17 PM

Updated : 21 Jul 2023, 09:47 PM

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বসতঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার আলীপুর দক্ষিণ পাড়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহরাস্তি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আলী আহমেদ

নিহত ১০ বছর বয়সী সোহান ওই বাড়ির দিনমজুর রবিউল আলমের ছেলে। তিন ছেলের মধ্যে সোহান ছিল সবার ছোট।

রবিউল আলম বলেন, পরিবারের সবাই দাওয়াত খেতে যাওয়ায় সোহান ঘরে একা ছিল। বিকালে হঠাৎ আগুন দেখে প্রতিবেশীরা গিয়ে নিয়ন্ত্রণে আনে। তবে ঘর থেকে বের হতে না পারায় সোহান পুড়ে মারা যায়।

ফায়ার সার্ভিসের আলী আহমেদ বলেন, ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।