২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে মাস্ক পরে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকে অগ্নিসংযোগ

কারা এবং কী কারণে ট্রাকটিতে আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি; জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে বলে জানান ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 06:38 PM

Updated : 22 Nov 2026, 06:38 PM

রাজবাড়ী শহরে মাস্ক পরে এসে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুই ব্যক্তি।

শনিবার রাত আড়াইটার দিকে শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় ‘তাজ মটরস অ্যান্ড মেশিনারিজ’ দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান।

দোকানটির মালিক মো. রফিকুল আলম স্বপন বলেন, “রাত আড়াইটার দিকে আমার গাড়িতে কে বা কারা আগুন দিয়েছে তা জানি না। সিসি ক্যামেরার ভিডিওতে দেখলাম, মাস্ক পরা দুই ব্যক্তি পেট্রোল ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, রাতে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কারা এবং কী কারণে ট্রাকটিতে আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি; জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে বলে জানান ওসি।