২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুগন্ধায় বিস্ফোরণের ১৪ দিন পর সরল সেই ট্যাংকার

জেলা প্রশাসন থেকে বলা হয়, মালিকপক্ষই ট্যাংকারটি মেরামতের জন্য নিয়ে যাচ্ছে।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2023, 11:39 AM

Updated : 14 Jul 2023, 11:47 AM

ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণের ১৪ দিন পর সাগর নন্দিনী ২ নামের তেলের ট্যাংকারটি সরান হল। 

শুক্রবার ভোরে এটিকে পিরোজপুরের স্বরূপকাঠিতে ডক ইয়ার্ডের দিকে নিয়ে যাওয়া হয় বলে ঝালকাঠি জেলা প্রশাসনের সহকারী কমিশনার মিলন চাকমা জানান।

গত ১ জুলাই ঝালকাঠি পৌর এলাকার খেয়াঘাটের অপরপাশে সুগন্ধা নদীতে নোঙ্গর করা অবস্থায় ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ বিস্ফোরণ ঘটে সাগর নন্দিনী ২ এ। এতে ট্যাংকারটির পেছনের অংশ উড়ে গেলে চার জন নিহত হন। এর দুদিন পর দ্বিতীয় দফায় বিস্ফোরণে ট্যাংরটিতে আগুন ধরে গিয়ে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলে।

এ ঘটনায় কোনো মামলা হয়নি জানিয়ে মিলন চাকমা বলেন, “মালিকপক্ষই ট্যাংকারটি মেরামতের জন্য নিয়ে যাচ্ছে।”

আরও পড়ুন:

পুরনো খবর:

ঝালকাঠির সেই তেলবাহী জাহাজে আবার বিস্ফোরণ-আগুন, আহত ১৪
ঝালকাঠিতে জাহাজে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪
ঝালকাঠিতে বিস্ফোরণের পর তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৫, নিখোঁজ ৪
সাগর নন্দিনী-২ থেকে সরানো হচ্ছে তেল, নিখোঁজদের উদ্ধার