নন্দিনী-রাজবীরের প্রেম থেকে হাতাহাতি! ‘বিগ বস বাংলায়’ হচ্ছেটা কী
নন্দিনীকে ‘বিগ বসের’ ঘর ছাড়ার কথাও বলছেন কেউ কেউ।
ভারতের পশ্চিমবঙ্গের রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা ৩’ এর ঘরে ধুন্ধুমার! কটাক্ষের মুখে পড়েছেন ছোটপর্দার অভিনেত্রী নন্দিনী দত্ত।
সহপ্রতিযোগীকে ঘোড়া থেকে ফেলে আহত করার অভিযোগ, রাজবীর দের সঙ্গে চুম্বন, প্রেম ও ঝগড়া নিয়ে আলোচিত এই তরুণী। সম্প্রতি সব সীমা ছাড়ানোর অভিযোগ উঠেছে নন্দিনীর বিরুদ্ধে।
আনন্দবাজার জানিয়েছে, কদিন আগে একটি পর্বে আংটি খোঁজাকে কেন্দ্র করে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। রাজবীরের গায়ে তোলেন নন্দিনী। যা নিয়ে সমালোচনার ঝড় বইছে সোশাল মিডিয়ায়। নন্দিনীকে ‘বিগ বসের’ ঘর ছাড়ার কথাও বলছেন কেউ কেউ।
ঘটেছে কী?
নন্দিনীর দেওয়া আংটি হারিয়ে ফেলেন রাজবীর। তাতে মেজাজ হারান অভিনেত্রী। নন্দিনীর অভিযোগ আংটিটি ফিরে পেতে তেমন উদ্যোগী হননি রাজবীর। ক্রমে মেজাজ হারাতে থাকেন নন্দিনী।
এর মধ্যে সহপ্রতিযোগী সৃজলা গুহের সঙ্গে তর্কে জড়ান নন্দিনী। একটি টাস্কের সময়ে সৃজলার হাত লেগে নন্দিনীর পোশাক কিছুটা সরে গিয়েছিল। তা নিয়ে সৃজলার ভাষ্য, এ নিয়ে তিনি ‘পরে নন্দিনীর কাছে ক্ষমা চাইবেন’।
যা মেনে নিতে পারেননি নন্দিনী, রেগে গিয়ে সৃজলার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। সেই সময়ে নন্দিনীর হয়েই সৃজলাকে বোঝাতে যান রাজবীর। কিন্তু সেই বোঝানোর ধরন ঠিক পছন্দ হয়নি নন্দিনীর। তা নন্দিনী নিজেই বলেছেন রিয়েলিটি শোয়ে।
এই নিয়ে নন্দিনী-রাজবীরের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ব্যাপারটা হাতাহাতির পর্যায়ে বিষয়টি পৌঁছোনোর আগেই রাজবীরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন নন্দিনীকে। এরপর রাজবীরের গায়ে হাত তুলতে দেখা যায় নন্দিনীকে।
এই পর্ব প্রচারের পর সোশাল মিডিয়ায় দর্শকরা যে যার মতাতম জানাতে শুরু করেন। কারও কারও মত, রাজবীরকে অনবরত নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন নন্দিনী। বিশেষত রাজবীর অন্য কোনও প্রতিযোগীর সঙ্গে কথা বললেই মেজাজ হারিয়ে ফেলেন অভিনেত্রী। যদিও তার মধ্যেও খুনসুটি ও প্রেমের ভাষা খুঁজে পেয়েছিলেন দর্শকের একাংশ।
অনেকে রাজবীরকে ‘শারীরিক হেনস্থা’র জন্য নন্দিনীর বিরুদ্ধে পদক্ষেপ করার অনুরোধ করছেন ‘বিগ বস বাংলা’র নির্মাতাদের কাছে। নিয়ম অনুযায়ী, এই রিয়েলিটি শো-তে শারীরিক হেনস্তার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটছে, সেই প্রশ্ন তুলছেন অনেকে।
নন্দিনী দত্ত কলকাতার মেয়ে। ২০১৯ সালে বাংলা টেলিভিশনে অভিনয়ের মধ্য দিয়ে তার পেশাদার যাত্রা শুরু। প্রথম দিকে খুব বড় কোনো পরিচিতি ছিল না তার। ধীরে ধীরে ধারাবাহিকে কাজ করে নিজের জায়গা তৈরি করেছেন।
টেলিভিশনের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন নন্দিনী।
