১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে বিস্ফোরণের পর তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৫, নিখোঁজ ৪

পেট্রোল ও ডিজেল ভর্তি নন্দিনি-২ নামের জাহাজটি সুগন্ধা নদীর পাড়ে পদ্মা তেলের ডিপোতে তেল খালাস করার জন্য আসে।

ঝালকাঠিতে বিস্ফোরণের পর তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৫, নিখোঁজ ৪

ঝালকাঠির সুগন্ধা নদীতে নোঙ্গর করা জাহাজটিতে বিকট বিস্ফোরণের পরে আগুন ধরে যায়।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2023, 04:04 PM

Updated : 01 Jul 2023, 04:04 PM

ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ হয়েছে। এতে দগ্ধ হয়েছেন জাহাজে থাকা পাঁচ কর্মচারী। নিখোঁজ রয়েছেন চার জন। 

শনিবার বেলা ২টা ১০ মিনিটের দিকে সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ের রাজাপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম। 

আহতদের মধ্যে আছেন, শাকিল (৩৫), ফরিদুল আলম (৫৩), ইকবাল হোসেন (২৭), মাইনুল ইসলাম হৃদয় (২৯)। এ ছাড়া জাহাজের একজন বাবুর্চিও আহতদের মধ্যে রয়েছেন। 

অতিরিক্ত পুলিশ মহিদুল ইসলাম জানান, পেট্রোল ও ডিজেল ভর্তি নন্দিনি-২ নামের এ জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে পদ্মা তেলের ডিপোতে তেল খালাস করার জন্য আসে। 

“দুপুরে নদীর অপর পাড়ে নোঙ্গর করা অবস্থায় জাহাজটিতে হঠাৎ বিকট বিস্ফোরণ হয়। পরে জাহাজে আগুন ধরে যায়।” 

Image

খবর পেয়ে ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের পাঁচটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

খবর পেয়ে ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের পাঁচটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

তিনি আরও জানান, জাহাজটিতে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এর মধ্যে পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের ৪ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এখনও নিখোঁজ রয়েছেন জাহাজের ৪ কর্মচারী। 

তবে ঠিক কী কারণে এ বিস্ফোরণ ঘটেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।