২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু

বৃহস্পতিবার ও শুক্রবার ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত মাহফিলে দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 04:31 PM

Updated : 22 Nov 2026, 04:31 PM

ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।

মো. শহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইনে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত মাহফিলে দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম। এরপর অসুস্থ বোধ করলে তাকে পুলিশ লাইনে রাখা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সুপার মেরিন সুলতানা বলেন, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর শহিদুল ইসলামের ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।