২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম

উপ-নির্বাচনে মোট ১৩২টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন তিন লাখ ৭৩ হাজার ৩১৩ ভোটার।

ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে  নির্বাচনী সরঞ্জাম

প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে কেন্দ্রে নির্বাচনী উপকরণ পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2023, 08:15 PM

Updated : 31 Jan 2023, 08:28 PM

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপ-নির্বাচনের সব প্রস্তুতি শেষ করে ইভিএমসহ বিভিন্ন নির্বাচনী উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে পাঠানো শুরু করে সহকারি রিটার্নিং কর্মকর্তারা। জেলার আশুগঞ্জ ও সরাইল উপজেলা পরিষদ থেকে এই মালামাল বিতরণ করা হয়।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বলেন, বুধবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রিজাইডিং অফিসাররা নির্বাচনি মালামাল নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছেন। 

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান জানান, জেলার সরাইল উপজেলা ও আশুগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন গঠিত। এর মধ্যে সরাইল উপজেলায় নয় ইউনিয়ন ও আশুগঞ্জ উপজেলায় রয়েছে আট ইউনিয়ন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৭৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে সরাইল উপজেলায় দুই লাখ ৪১ হাজার ৭৯টি এবং আশুগঞ্জ উপজেলার মোট ভোটার এক লাখ ৩২ হাজার।

উপ-নির্বাচনে মোট কেন্দ্র ১৩২টি। এর মধ্যে সরাইল উপজেলায় ৮৪টি ও আশুগঞ্জ উপজেলায় ৪৮টি ভোট কেন্দ্র করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া বিজয়ী হয়েছিলেন। দলের সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।

পরবর্তীতে নিজের ছেড়ে দেওয়া আসনের উপ-নির্বাচনে লড়তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কেনেন এই আসনে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া আবদুস সাত্তার ভূঁইয়া। এরপরই তাকে বহিষ্কার করে বিএনপি। 

বুধবার অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে আব্দুস সাত্তার ছাড়াও আরও তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাষানী, জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম এবং স্বতন্ত্র আবু আসিফ আহমেদ। 

এর আগে এই উপ-নির্বাচনে লড়তে ১৩ প্রার্থীর মধ্যে আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে এর মধ্যে চারজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, স্বাধীনতা শিক্ষক পরিষদ নেতা শাহজাহান আলম এবং সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা। 

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া উপ-নির্বাচনের ‘নিখোঁজ’ প্রার্থীকে উদ্ধারের নির্দেশ ইসির

ব্রাহ্মণবাড়িয়া উপ-নির্বাচনের প্রার্থী 'নিখোঁজ'

আওয়ামী লীগ নেতাদের নিয়ে নির্বাচনী প্রচারে সাত্তার

প্রচার চালিয়েও ভোটে না থাকার ঘোষণা ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি মৃধার

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটে আছেন আওয়ামী লীগের মঈন, সাবেক এমপি জিয়াউল

সরকার উকিল আব্দুস সাত্তারকে চাপ দিয়ে নির্বাচনে এনেছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া উপ-নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৫ জনের বাতিল

মনোনয়নপত্র জমা দিলেন উকিল আব্দুস সাত্তার

পদত্যাগী উকিল আব্দুস সাত্তারকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

বিএনপি ছেড়ে ভোটে লড়তে মনোনয়নপত্র নিলেন উকিল আব্দুস সাত্তার

বিএনপি ছাড়লেন উকিল আবদুস সাত্তার