১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত ২

ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত ২

প্রতীকী ছবি

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2023, 07:08 PM

Updated : 14 Dec 2023, 08:38 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৃথক স্থানে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুইজনের প্রাণ গেছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার সল্লা ও হাতিয়া রেলক্রসিং‌য়ে এ দুর্ঘটনা ঘ‌টে বলে ঘা‌রিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামের দুলাল শেখের ছেলে অটোরিকশা ভ্যান চালক ৫৬ বছর বয়সী মো. দেলোয়ার হোসেন ও একই ইউনিয়নের সল্লা গ্রামের আব্দুলের ছেলে ৫৮ বছর বয়সী রিকশা চালক সামছুল।

এসআই আলী আকবর বলেন, দেলোয়ার হাতিয়া ও সামছুল সল্লা এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন।

“ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এই পুলিশের কর্মকর্তা জানান।