১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত করা হয়েছে বলে জানান ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 12:31 PM

Updated : 15 Nov 2026, 12:31 PM

নাটোরের বড়াইগ্রামে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার সকালে বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কের পুলিশ কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান বনপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুস ছালাম।

নিহত মো. আব্দুর রশীদ (৬৫) বনপাড়া পৌরসভার মৃধাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে ওসি আব্দুস সালাম বলেন, বনপাড়া পুলিশ উপকেন্দ্রের সামনে মহাসড়ক পার হওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক আব্দুর রশীদকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আব্দুর রশীদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।