২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 03:15 PM

Updated : 28 Nov 2026, 03:15 PM

নাটোর শহরে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে।

শনিবার ভোর ৪টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান।

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, সরকারি নম্বরে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার খবর আসে। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই টহলরত পুলিশের মাধ্যমে জানতে পারেন, আগুন নিভে গেছে। এ কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আর সেখানে যেতে হয়নি।

ওসি মো. মনসুর রহমান বলেন, রাতে পুলিশের টহল চলছিল। আগুন দেওয়ার পর জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।