১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে কাজ করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 05:21 PM

Updated : 19 Nov 2026, 05:21 PM

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে।

বুধবার রাত ১২টার দিকে উপজেলার গোড়াই এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো জানা যায়নি। জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

ওসি বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।