২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক ও তার সহযোগী পালিয়ে যান।

নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

নওগাঁর মান্দা থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 03:33 PM

Updated : 20 Nov 2026, 03:32 PM

নওগাঁর মান্দা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়ীয়া সড়কের নিচ মহানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মান্দা থানার ওসি আফজাল হোসেন।

নিহত সাগর হোসেন (২৫) উপজেলার কুসুম্বা ইউনিয়নের কীর্তলি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে চৌবাড়ীয়া বাজারে যাচ্ছিলেন সাগর। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও তার সহযোগী পালিয়ে যান।

ওসি আফজাল হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।