১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজী টায়ারসে আগুন: এবার নিখোঁজদের তালিকা করছে প্রশাসন ও শিক্ষার্থীরা

একজন শিক্ষার্থী জানিয়েছেন, তারা সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২৬ জন নিখোঁজের তথ্য পেয়েছেন স্বজনদের কাছ থেকে।

সৌরভ হোসেন সিয়াম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2024, 08:14 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ারস কারখানায় হামলা-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় নিখোঁজদের তালিকা করার উদ্যোগ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

এর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি তালিকা তৈরি করার ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার দিনভর লুটপাটের পর রাতে আগুন দেওয়া গাজী টায়ারসের কারখানার সামনে সোমবার সকাল থেকে নিখোঁজদের স্বজনরা তাদের খোঁজ পেতে আহাজারি করতে থাকেন। 

একপর্যায়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে নিখোঁজদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর জমা দিতে দেখা যায়। সোমবার বিকাল ৩টায় প্রায় পৌনে ২০০ নিখোঁজের নাম জানান স্বজনরা।     

কিন্তু বিকালে এ ধরনের তালিকা করার দায়িত্ব ফায়ার সার্ভিসের নয় বলে জানানো হয়। তখন থেকে আর কোনো নিখোঁজের নাম দিতে পারেননি স্বজনরা। যদিও সারারাত নিখোঁজের অনেক স্বজন কারখানার সামনে ছিলেন। 

এই অবস্থার পরিপ্রেক্ষিতে দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক কারখানাটি পরিদর্শনে গেলে সাংবাদিকরা নিখোঁজের তালিকার বিষয়টি জানতে চান। তখন জেলা প্রশাসক এ ধরনের একটি তালিকা করার কথা বলেন। 

পরে, দুপুর থেকে নিখোঁজদের তালিকা শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা৷ বিকাল ৬টা পর্যন্ত তারা ১২৬ জনের নাম তালিকাভুক্ত করেছেন বলে জানিয়েছেন সরকারি মুড়াপাড়া কলেজের স্নাতকের ছাত্রী মাহিমা মীর রিপা৷

তিনি বলেন, “রোববার রাতে আগুন লাগলেও মঙ্গলবার সকাল পর্যন্ত আমরা কারখানাটিতে এসে দেখে দেখেছি প্রশাসনের পক্ষ থেকে কোনো তালিকা করা হচ্ছিল না৷ নিখোঁজদের স্বজনরা হাতে ছবি ও জাতীয় পরিচয়পত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু কেউ তাদের নামগুলো তালিকাভুক্ত করছিলেন না৷ প্রশাসনের কারও কাছে নিখোঁজের সংখ্যা জানতে চাইলেও তারা জানাতে পারছিলেন না৷ 

“মিডিয়াতে দেখেছি, ফায়ার সার্ভিস একটি নিখোঁজ তালিকা করেছিলেন, কিন্তু আমরা তাদের কাছে জানতে চাইলে তারা তালিকার করার কথাটি অস্বীকার করেন৷ ফলে আমরা শিক্ষার্থীরা অন্তত এ দুর্ঘটনায় কতজন নিখোঁজ আছে তা পাবলিকলি জানানোর জন্যই তালিকা করা শুরু করি৷”

তালিকা করা প্রসঙ্গে জানতে চাইলে সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, “রূপগঞ্জ উপজেলা প্রশাসনকে নিখোঁজদের একটি তালিকা করার নির্দেশনা দেওয়ার পর তারা তালিকা করা শুরু করেছেন৷ 

“তবে তালিকায় কতজন রয়েছেন এ মুহূর্তে বলতে চাচ্ছি না৷”

শিক্ষার্থীদের করা তালিকা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের তালিকাটিও সংগ্রহ করবো৷ দুটো মিলিয়ে একটি পূর্ণাঙ্গ তালিকা হবে৷”

আরও পড়ুন-

গাজী টায়ারসে আগুন-লুটপাট: জেলা প্রশাসনের ৮ সদস্যের তদন্ত কমিটি

'আমার ভাইয়ের লাশটাও পাইতেছি না গো'

গাজী টায়ারস: ৩২ ঘণ্টা পর নিভেছে আগুন, ভবন ধসের শঙ্কা

গাজী টায়ারস: মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো, তারপর লুটপাট-আগুন

গাজী টায়ার: ২২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি নেভেনি

গাজী টায়ারস: ২১ ঘণ্টায়ও নেভেনি আগুন, লুটপাট চলছেই

গাজী টায়ারস: ২১ ঘণ্টায়ও নেভেনি আগুন, লুটপাট চলছেই

গাজী টায়ার কারখানা লুটের পর আগুন: ফায়ার সার্ভিসের তালিকায় নিখোঁজ

লুটপাট-নাশকতা: ১৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ার কারখানার আ

হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজী ৬ দিনের রিমান্ডে