২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, বলছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2025, 12:53 PM

Updated : 10 Sep 2026, 12:39 PM

রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলায় বজ্রপা‌তে এক কৃষ‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে আরও একজন।

সোমবার সকা‌ল ১০টার দিকে উপ‌জেলার জামালপুর ইউনিয়নের খালকুলা মা‌ঠে এ ঘটনা ঘ‌টে ব‌লে বালিয়াকান্দি থানার ওসি জামালউদ্দিন জানান। 

‌নিহত ওই কৃষ‌কের নাম কামাল শেখ। তিনি খালকুলা পশ্চিমপাড়া গ্রা‌মের আবু সাইদ শেখের ছেলে।

স্বজ‌নদের বরা‌তে ওসি জামালউদ্দিন বলেন, “খালকুলা গ্রামে পাট ক্ষেতে কাজ করছিল মামাতো ফুপাতো ভাই কামাল ও রাজু। এ সময় বৃষ্টি শুরু হলে তারা বাড়ির দিকে রওনা দেয়। প‌থে বজ্রপাত হ‌লে ঘটনাস্থলে কামালের মৃত্যু হয়। 

“আর বজ্রঘা‌তে গুরুতর আহত হয় রাজু। তা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।”

এ ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ওসি জামালউদ্দিন জানান।