১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৬

দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু হলে ওই দুর্ঘটনায় গুরুতর অসুস্থদের মধ্যে বেঁচে আছেন আর একজন।

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৬

রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড, যেখানে দুর্ঘটনায় প্রাণ গেছে চার শ্রমিকের।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2023, 12:54 AM

Updated : 07 May 2023, 02:18 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইস্পাত কারখানায় চুল্লিতে বিস্ফোরণে দগ্ধ আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে৷ 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইউব হোসেন জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এই ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

গত শুক্রবার রাতে উত্তপ্ত লোহা পড়ে জুয়েল (৩৬) নামের এই শ্রমিকের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল৷ 

এ নিয়ে রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের কারখানার ওই বিস্ফোরণে ছয়জনের মৃত্যু হল। 

৪ শ্রমিকের মৃত্যু: নারায়ণগঞ্জে লোহা গলানোর চুল্লি চলছিল অনুমোদন ছাড়াই

নারায়ণগঞ্জে চুল্লি বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যুতে তদন্ত কমিটি

নারায়ণগঞ্জে লোহা গলানোর চুল্লি বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪

গত বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা সাওঘাট এলাকার রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের কারখানায় চুল্লি বিস্ফোরণের ঘটনা ঘটে। 

দগ্ধ সাত শ্রমিককে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়৷ হাসপাতালে নেওয়ার পরই শংকর (৪০) নামে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা৷ ওই রাতেই মারা যান দগ্ধ অপর শ্রমিক ইলিয়াস আলী (৩৫)৷ 

শুক্রবার সকাল ও দুপুরে মারা যান মো. নিয়ন (২০) ও আলমগীর হোসেন (৩৩) নামে দুই শ্রমিক৷ একই দিন রাতে মারা যান গোলাম রাব্বানী (৩৫) নামে আরেক শ্রমিক৷ তারও শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। 

ডা. আইউব হোসেন জানান, ওই দুর্ঘটনায় আহত সাতজনের মধ্যে এখন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন মো. ইব্রাহিম৷ তার শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে।

নারায়ণগঞ্জে লোহা গলানোর চুল্লি বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৩

নারায়ণগঞ্জে লোহা গলানোর চুল্লি বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ২

নারায়ণগঞ্জে লোহা গলানোর কারখানায় চুল্লিতে বিস্ফোরণ, শ্রমিকের মৃত্যু