লালবাগে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিকের মৃত্যু
রোববার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর চকবাজার থানাধীন লালবাগ গোল্ডেন প্লাস্টিক কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. কাইয়ুম (১৭) এর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার দত্তগ্রাম গ্রামে। তার বাবার নাম খোকন মিয়া। ছেলের সঙ্গে তিনিও কারখানাতে থাকতেন।
নিহতের সহকর্মী আব্দুল কাইয়ুম বলেন, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কারখানায় কাজ করার সময় কাইয়ুম বিদ্যুৎস্পৃষ্ট হয়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বলেন, “বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”
