২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ৩৩৩ আশ্রয়কেন্দ্রে খাবার পেল ১৫ হাজার বানভাসী

হবিগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে বন্যা দুর্গতদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2022, 05:04 PM

Updated : 02 Aug 2022, 02:00 PM

জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকাল থেকে ৩৩৩টি আশ্রয়কেন্দ্রে এ খাবার পরিবেশন করা হয়।

সকালে লাখাই উপজেলার কয়েকটি আশ্রয়কেন্দ্রে বন্যা দুর্গতদের মধ্যে খাবার পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মণ্ডল, লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম।

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ঈদুল আজহা উপলক্ষে জেলার ৩৩৩টি আশ্রয়কেন্দ্রের ১৫ হাজার ৩৯৯ জন বন্যা দুর্গতের মধ্যে খাবার পরিবেশন করা হবে।

আরও পড়ুন:

আশ্রয়কেন্দ্রে ঈদ: ‘ইলা জীবন লইয়া কিলা ঈদ করইন’  

‘ঈদের দিন ভাসমান থাকব, কখনও ভাবি নাই’  

বন্যা নিয়েছে সব, শূন্য থেকে শুরু পারুলের  

সুনামগঞ্জে বন্যায় ৪৫ হাজার ঘরবাড়ির ক্ষতি

বন্যায় সব শেষ বীরেন্দ্র, জয়ন্তীদের