২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি লিটন হত্যা: শিবিরনেতাসহ আটক ২

গাইবান্ধার সুন্দরগঞ্জে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রশিবিরের এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 02:57 PM

Updated : 11 Apr 2022, 10:47 PM

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, সোমবার গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটকদের মধ্যে একজন গাইবান্ধা শহর ছাত্রশিবিরের সভাপতি আব্দু্ল্লাহ আল মামুন। অন‌্যজনের নাম পুলিশ জানায়নি।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার শাহবাজ গ্রামে বাড়িতে ঢুকে গুলি করা হয় সাংসদ লিটনকে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ওই ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

এদিকে লিটন হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এ পর্যন্ত আটজনকে রিমান্ডে পেয়েছে পুলিশ।

এদের মধ‌্যে সুন্দরগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান হাবিব মাসুদ, সুন্দরগঞ্জ উপজেলা পূর্ব অঞ্চলের জামায়াত আমীর সাইফুল ইসলাম মণ্ডলও রয়েছেন।

পুরনো খবর:

সাংসদ লিটন হত্যায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
লিটন হত্যা: ডিএনএ টেস্টে টুপি, জিজ্ঞাসাবাদে ছাত্রলীগ নেতা
এমপি লিটনের বোনদের মুখে ভিন্ন কথা
এমপি লিটনের স্বজনরাও শঙ্কিত
সুন্দরগঞ্জে ৩ দিনের শোক 
‘পুলিশ হত্যার বিচার হলে লিটনকে মরতে হত না’
বাবা-মার পাশে শায়িত হলেন এমপি লিটন
এমপি হত্যায় অজ্ঞাতদের আসামি করে মামলা
সাংসদ লিটন হত্যায় জামায়াত নেতা গ্রেপ্তার