Published : 27 Jul 2016, 07:31 PM
গ্রেপ্তার সাহেবজান (১৮) উপজেলার বরিয়াল গ্রামের ইউসুফ আলীর ছেলে।
হরিপুর থানার পরিদর্শক সাইদুর রহমান বলেন, মঙ্গলবার গভীররাতে বরিয়াল গ্রামে তার বাড়ি থেকে ওই যুবককে আটক করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
“সাহেবজান জেএমবির একজন সক্রিয় সদস্য। বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে সাতদিনের রিমান্ড নেওয়া হয়েছে।”