রাজধানীসহ বিভিন্ন জেলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। হামলা-ভাঙচুর চালানো হয়েছে ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহী, গাইবান্ধার কার্যালয়ে। অগ্নিসংযোগ করা হয়েছে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রাজশাহীর কার্যালয়ে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ-মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।