Published : 30 Jul 2016, 10:10 PM
শনিবার বিকাল ৫টায় চৌরঙ্গী-কাঠালডাঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ (৫) রাণীশংকৈল উপজেলার রসুনপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
হরিপুর থানার ওসি সাইদুর রহমান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক দিন আগে পরিবারসহ হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামে নানার বাড়ি বেড়াতে এসেছিল জুনায়েদ।
“বিকালে জুনায়েদ চৌরঙ্গী-কাঠালডাঙ্গী সড়ক পার হচ্ছিল। এ সময় একটি শ্যালোচালিত ভটভটি পিছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”