০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাদাপাথরে পানিতে নেমে নিখোঁজ হওয়া চিকিৎসকের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সিলেটের সাদাপাথর এলাকায় বন্ধুদের সঙ্গে পানিতে নেমে নিখোঁজ হন সুব্রত সাহা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2026, 05:09 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথর এলাকায় পানিতে নেমে নিখোঁজ হওয়া চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে ধলাই নদী থেকে জেলেরা মরদেহটি উদ্ধার করে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম জানিয়েছেন।

মারা যাওয়া সুব্রত সাহা বিকাশ (৩৩) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। 

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সাদাপাথর এলাকায় বন্ধুদের সঙ্গে পানিতে নেমে নিখোঁজ হন সুব্রত সাহা। 

ধলাই নদীতে ভাসতে দেখে মরদেহ উদ্ধার করা মাঝি রুবেল মিয়া বলেন, "সকালে ধলাই নদীতে মাছ ধরতে গেলে নিখোঁজ পর্যটকের মরদেহ ভাসতে দেখতে পাই। পরে অন্য জেলেদের সহায়তায় মরদেহটি উদ্ধার করি।”

পরে খবর পেয়ে পুলিশ-বিজিবি ও স্থানীয় প্রশাসন লাশ সেখান থেকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়।

ওসি সফিকুল ইসলাম বলেন, “পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।"