১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

শুভ কিবরিয়া

শুভ কিবরিয়া

পড়ালেখা প্রকৌশল বিদ্যায়। পল্লী বিদ্যুৎ সমিতি, বিশ্বসাহিত্য কেন্দ্র, সাপ্তাহিক ২০০০, সাপ্তাহিক–কর্মজীবনে প্রাতিষ্ঠানিক বহুবদল ঘটেছে।  লেখক, সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, সোশ্যাল মুভমেন্ট অ্যাকটিভিস্ট, ভোক্তা অধিকার আন্দোলনের সংগঠক, তাজউদ্দীন আহমদ পাঠচক্রের প্রতিষ্ঠাতা সদস্য–এসব পরিচয় গায়ে মাখেন না। আনন্দ পান লিখতে, পড়তে, বলতে, ঘুরে বেড়াতে এবং সৎ-সহজ মানুষের সঙ্গ পেতে। কৃতি সামাজিক-রাজনৈতিক-ব্যবসায়িক উদ্যোক্তাদের আত্মজৈবনিক সাক্ষাৎকারের বই ‘যাদের সাফল্যে আলোকিত বাংলাদেশ-১’ (সময়), ‘যাদের সাফল্যে আলোকিত বাংলাদেশ-২’ (সময়), ‘লড়াকু মানুষের মুখ’(অনন্যা) ও সাক্ষাৎকারগ্রন্থ ‘মুখোমুখি আবদুল্লাহ আবু সায়ীদ (মাওলা ব্রাদার্স) সম্পাদনা করেছেন।