Published : 03 Nov 2016, 03:25 PM
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার গেদুড়া ইউনিয়নের মলানী উত্তর সোনামতি গ্রামে এ ঘটনা ঘটে বলে হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস জানান।
নিহত শাহজাহান আলী (৬৫) ওই গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আহতদের মধ্যে দুইজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি রুহুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে শাহজাহান আলীর সঙ্গে পাশের রাণীশংকৈল উপজেলার জামান, করিম ও নুরুলের বিরোধ চলছিল।
“সকাল ৯টার দিকে শাহজাহান ওই জমিতে লাগানো ধান কাটতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে শাহজাহানকে কুপিয়ে জখম করে তারা।
“এ সময় শাহজাহানের পরিবারের সদস্যরা এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়।”