মাহমুদ উজ জামান
বাবার চাকরির সুবাদে রংপুর, বগুড়া, নোয়াখালী, জামালপুর ও ঢাকায় বড় হয়েছেন। বর্তমানে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এআইটি) পরিবহন প্রকৌশলে স্নাতকোত্তর গবেষণা করছেন। সড়ক ও পরিবহন অবকাঠামোকে একই সঙ্গে জনবান্ধব ও পরিবেশবান্ধব করে তোলার উপায় খুঁজে বের করা নিয়েই তার কাজ। মনিপুর উচ্চ বিদ্যালয় ও ঢাকা কলেজে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষে ২০০৯ সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নগর ও গ্রামীণ পরিকল্পনায় স্নাতক সম্পন্ন করেন। সে বছরই সেখানে শিক্ষকতায় যোগ দেন এবং বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।