০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের একজন প্রখ্যাত চিন্তাবিদ, প্রাবন্ধিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক। ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করা এই মনীষী চার দশকেরও বেশি সময় অধ্যাপনার পাশাপাশি প্রগতিশীল সামাজিক ও রাজনৈতিক চিন্তার আলোকবর্তিকা হিসেবে কাজ করেছেন। তিনি দীর্ঘ সময় ধরে মননশীল পত্রিকা ‘লোকায়ত’ সম্পাদনা করেছেন এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’-এ ভূষিত হন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘কালের যাত্রার ধ্বনি’, ‘মুক্তসংগ্রাম’ ও ‘রাজনীতি ও সংস্কৃতি’। ২০১৫ সালে তার পুত্র প্রকাশক ফয়সল আরেফিন দীপন সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার পর তার ধৈর্যশীল অবস্থান দেশজুড়ে গভীর শ্রদ্ধার জন্ম দেয়। আজীবন অন্ধ অনুকরণের বিরুদ্ধে এবং নিজস্ব ইতিহাস-ঐতিহ্যনির্ভর ‘বাংলাদেশপন্থী’ চিন্তার পক্ষে সোচ্চার থাকা প্রথিতযশা এই বুদ্ধিজীবী ২০২৬ সালের ৫ জুলাই মৃত্যুবরণ করেন।
১৯ জুন ঢাকার শ্যামলীতে সিদীপ মিলনায়তনে ‘অষ্টম শিক্ষালোক লেখক-শিল্পী সম্মিলন ও শিক্ষালোক সম্মাননা-২০২৬’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এই গুরুত্বপূর্ণ ব্ক্তব্যটি প্রদান করেন। এই বক্তব্য প্রদানের সপ্তাহ দুয়েক পর ৫ জুলাই তিনি মারা যান। রেকর্ডকৃত ওই বক্তব্যটি পাঠের সুবিধার্থে পুনরাবৃত্তি পরিমার্জন করে লিখিত।