২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরশুরামের ইউএনওকে মারধর: পেছাল সাক্ষ্যগ্রহণ

ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা মামলার সাক্ষি আদালতে উপস্থিত না থাকায় দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2016, 09:09 PM

Updated : 12 Apr 2022, 02:29 AM

বুধবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ বদিউল আলম আগামী ২৭ জুলাই মামলার পরবর্তী দিন রাখেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহদেব কুমার বণিক জানান।

গত ২১ জুন ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালতের বিচারক রাজেশ চৌধুরীর আদালত এ মামলায় গ্রেপ্তার ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

গত ৬ মে পরশুরামে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানের একটি অনুষ্ঠান স্থলের পাশে পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (সদ্য সাবেক) এইচএম রকিব হায়দারের উপর হামলা করে সরকার দলীয় নেতা-কর্মীরা।

ওই ঘটনায় তার গাড়ি চালক আবুল কাশেম বাদী হয়ে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জাসহ সাত জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন।

গত ১১ মে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা  নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক।

পুরনো খবর:

ইউএনওকে মারধর: অভিযোগপত্রে আ. লীগ নেতা
পরশুরামে ইউএনওকে মারধর: প্রধান আসামি আ. লীগ নেতার জামিন
পরশুরামে ইউএনওকে মারধরের মামলার অভিযোগ গঠন