২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকসুতে আরেকটি স্বতন্ত্র প্যানেল, নেতৃত্বে মেঘ-লিমন

‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ নামে এই প্যানেল আংশিক ঘোষণা করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 10:19 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনের একটি প্যানেল ঘোষণা করেছেন। 

শনিবার বিকাল সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের সামনে ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ নামে এই প্যানেল আংশিক ঘোষণা করা হয়। 

প্যানেলে পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের (একাংশ) মুখপাত্র মো. মাহফুজুল ইসলাম মেঘকে সহসভাপতি (ভিপি) প্রার্থী করা হয়েছে। সহসাধারণ সম্পাদক (জিএস পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. নাজমুল ইসলাম লিমন।

এ ছাড়া এই প্যানেল থেকে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে সৈয়দা মেহের আফরোজ শাঁওলি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাহিদুল ইসলাম শিমুল, সাংস্কৃতিক সম্পাদক পদে সাদিয়া রহমান মোহনা, সহসাংস্কৃতিক সম্পাদক পদে শেখ আল ইমরান, নাট্য সম্পাদক পদে তপু চন্দ্র দাস এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে শাশ্বত পিকে লড়াই করবেন। 

আরও পড়ুন:

জাকসু: বৃষ্টিস্নাত ক্যাম্পাসে ভোটের প্রচার শুরু

জাকসুতে ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্টের 'সংশপ্তক পর্যদ'

জাকসু: নারী হলে দেড়শ পদের মধ্যে মাত্র ৩৪টিতে ভোট

জাকসু ভোটে সেনা চেয়ে চিঠি, নিরাপত্তা ঘাটতি আসলে কতটা?

জাকসু নির্বাচনে ছাত্রীরা 'কোণঠাসা', কেমন হবে ভোট?

জাকসু নির্বাচনে প্রথমবারের মত প্রার্থী নেপালি শিক্ষার্থী

জাকসুতে জিতু-শাকিলের নেতৃত্বে 'স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন' প্যানেল

জাকসুতে অমর্ত্য-শরণের নেতৃত্বে লড়বে 'সম্প্রীতির ঐক্য'

জাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা, ২৫ পদে ১৭৯ জনের লড়াই

জাকসুতে ছাত্রশিবির ও বাগছাসের প্যানেলে যারা লড়ছেন

জাকসু নির্বাচন: 'শিক্ষার্থীবিরোধী পদক্ষেপের' নিন্দা ছাত্র ইউনিয়নের

জাকসুতে ছাত্রদল লড়বে সাদী-বৈশাখীর নেতৃত্বে

জাকসু ভোট: সেনা মোতায়েন চেয়ে নির্বাচন কমিশনের চিঠি

জাকসু: দুই দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩২৮ জন

জাকসুর ২৫ পদের বিপরীতে মনোনয়ন সংগ্রহ ২৯৯টি

ফের জাকসুর তফসিল, ভোট ১১ সেপ্টেম্বর