Published : 29 Aug 2025, 08:32 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসুকে নির্বাচনে কয়েকটি বাম ও সাংস্কৃতিক-সামাজিক সংগঠন মিলে একটি প্যানেল দিয়েছে।
‘সম্প্রীতির ঐক্য’ নামে এই প্যানেলে ছাত্র ইউনিয়নের একাংশ, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অরগানাইজেশন, ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, গণকৃষ্টি, চলচ্চিত্র আন্দোলন, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, জাহাঙ্গীরনগর ফটোগ্রাফি সোসাইটি, জাহাঙ্গীরনগর থিয়েটার অডিটোরিয়াম, জলসিঁড়ি রয়েছে।
শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনের সংশপ্তক ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অরগানাইজেশনের সাবেক সভাপতি প্রাপ্তি দে তাপস্বী।
‘জাকসুর লক্ষ্য সম্প্রীতির ঐক্য’ স্লোগানে প্যানেলে সহসভাপতি পদে প্রত্নতত্ত্ব বিভাগের অমর্ত্য রায় (সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন) এবং সাধারণ সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শরণ এহসান (সাবেক সভাপতি, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট) প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে (এজিএস-পুরুষ) নৃবিজ্ঞান বিভাগের নুর এ তামীম স্রোত (সভাপতি, জহির রায়হান চলচ্চিত্র সংসদ) এবং এজিএস (নারী) পদে ফারিয়া জামান নিকি (সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর ফটোগ্রাফি সোসাইটি) লড়াই করবেন।
এ ছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে তথ্য-প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) ৫০ ব্যাচের সুকান্ত বর্মন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে প্রত্নতত্ত্ব বিভাগের ৫১ ব্যাচের সোমা ডুমরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের ৪৯ ব্যাচের আতিকুর রহমান জনি (কার্যকরী সদস্য, জাহাঙ্গীরনগর থিয়েটার অডিটোরিয়াম) মনোনয়ন পেয়েছেন।
সাংস্কৃতিক সম্পাদক পদে আইসিএলসি বিভাগের ৪৮ ব্যাচের রাহাতুল ফেরদৌস রাত্রি (সভাপতি, জলসিঁড়ি), সহসাংস্কৃতিক সম্পাদক পদে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫০ ব্যাচের মায়মুনা (আহ্বায়ক, গণকৃষ্টি) এবং নাট্য সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮ ব্যাচের ইগিমি চাকমা (সাবেক সভাপতি, ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন) রয়েছেন।
ক্রীড়া সম্পাদক (সহকারী) পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮ ব্যাচের প্রত্যাশা ত্রিপুরা (সাবেক সহসভাপতি, ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন) এবং ভূগোল ও পরিবেশ বিভাগের ৫১ ব্যাচের রেংথ্রি ম্রো (সাংগঠনিক সম্পাদক, ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন) প্রার্থী হয়েছেন।
তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে বাংলা বিভাগের ৪৮ ব্যাচের মো. মাহফুজ আহমেদ, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মার্কেটিং বিভাগের ৫০ ব্যাচের আবরার হক বিন সাজেদ (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন), সহসমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে (নারী) নৃবিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের মায়িশা মনি (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন) এবং সহসমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে (পুরুষ) মার্কেটিং বিভাগের ৫১ ব্যাচের মো. তাজুন ইসলাম (সহসাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অরগানাইজেশন) লড়বেন।
স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের লাবিবা মুবাশশিরা ইশাদি (সদস্য, গণকৃষ্টি) এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের ৪৯ ব্যাচের সীমান্ত বর্ধন (সহকারী সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন) মনোনয়ন পেয়েছেন।
কার্যকরী সদস্য পদে রয়েছেন- প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের আরিফা জান্নাত মুক্তা (নারী) (সদস্য, গণকৃষ্টি), নৃবিজ্ঞান বিভাগের ৫২ ব্যাচের আনিকা তাবাসসুম ফারাবী (নারী) (প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন), নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩ ব্যাচের আদৃতা রায় (নারী) (কার্যকরী সদস্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২ ব্যাচের নিহ্লা অং মারমা (পুরুষ) (কার্যকরী সদস্য, ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং কাপ্যা পত্রিকার সম্পাদক), বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫১ ব্যাচের সৈকত কুমার কানু, ফার্মেসি বিভাগের ৫২ ব্যাচের চুই থুই প্রু মারমা (পুরুষ) (কার্যকরী সদস্য, ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন) এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮ ব্যাচের মো. এরফানুল ইসলাম ইফতু (পুরুষ) (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চলচ্চিত্র আন্দোলন)।
প্যানেল ঘোষণা-পরবর্তী ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের ইশতেহার পাঠ করে শোনান মনোনীত সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরণ এহসান। ইশতেহারে শিক্ষা ও গবেষণা, স্বাস্থ্য ও খাদ্য, সংস্কৃতি, সামাজিক সুরক্ষা বলয় ও ধর্মীয় অধিকার নিয়ে কাজ করার অঙ্গীকার করা হয়।
আরও পড়ুন:
জাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা, ২৫ পদে ১৭৯ জনের লড়াই
জাকসু ভোটে সেনা চেয়ে চিঠি, নিরাপত্তা ঘাটতি আসলে কতটা?
জাকসুতে ছাত্রদল লড়বে সাদী-বৈশাখীর নেতৃত্বে
জাকসু নির্বাচন: 'শিক্ষার্থীবিরোধী পদক্ষেপের' নিন্দা ছাত্র ইউনিয়নের