Published : 28 Aug 2025, 04:22 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া প্যানেল ঘোষণা করেন।
ঘোষিত প্যানেলে ভিপি পদে বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি শেখ সাদী হাসান এবং জিএস পদে সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ও ১৩ নম্বর ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী মনোনয়ন পেয়েছেন।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) মো. সাজ্জাদুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) আঞ্জুমান আরা ইকরা এই প্যানেল থেকে লড়বেন।
এ ছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদ হাসান খাঁন, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আবিদুর রহমান, সহসাংস্কৃতিক সম্পাদক পদে মো. পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে মো. জাবের হাসান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে মো. তাওহিদুর রহমান খাঁন, সহসমাজসেবা সম্পাদক পদে (পুরুষ) শাকিল সর্দার, সহসমাজসেবা সম্পাদক পদে (নারী) কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক পদে উজ্জ্বল হাসান, সহক্রীড়া সম্পাদক পদে (পুরুষ) রুহুল আমিন সুইট, সহক্রীড়া সম্পাদক পদে (নারী) মোছা. শাহানাজ পারভীন শানু, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে মো. মমিনুল ইসলাম একই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়া কার্যকরী সদস্য (নারী) পদে সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা, শায়লা সাবরীন নিঝুম এবং কার্যকরী সদস্য (পুরুষ) পদে হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান ও এ এম রাফিদুল্লাহ মনোনয়ন পেয়েছেন।