Published : 30 Aug 2025, 08:22 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (একাংশ) যৌথভাবে ‘সংশপ্তক পর্ষদ’ নামে আংশিক প্যানেল ঘোষণা করেছে।
শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে প্যানেলটি ঘোষণা করা হয়।
ঘোষিত আংশিক প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে জাহিদুল ইসলাম ঈমন, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস-নারী) পদে সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে সৈয়দ তানজিম আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে তানজিল আহমেদ এবং সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (নারী) পদে সাদিয়া ইমরোজ ইলা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্যানেল ঘোষণার পর ‘সংশপ্তক পর্ষদ’ মুরাদ চত্বর থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করে।
প্যানেলের জিএস পদপ্রার্থী জাহিদুল ইসলাম ঈমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বৃহত্তর বাম ঐক্যের চেষ্টা করেছিলাম, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। তাই অন্যান্য বাম সংগঠন যে পদে প্রার্থী দিয়েছে, সেখানে আমরা প্রার্থী দেইনি বরং সমর্থন জানিয়েছি। এজন্য আমাদের প্যানেল মাত্র পাঁচটি পদে প্রার্থী দিয়েছে।”
নির্বাচন সংক্রান্ত তথ্য
সর্বশেষ জাকসু নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। গত বছরের ৫ অগাস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে বদলে যাওয়া পরিস্থিতিতে প্রায় ৩৩ বছর পরে জাকসু নির্বাচন আয়োজনে রোডম্যাপ ঘোষণার উদ্যোগ নেয়। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্তত দুইবার পিছিয়ে আসে। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছরের ৩০ ডিসেম্বর রোডম্যাপ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এরই ধারাবাহিকতায় ১০ জানুয়ারি একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেও নানা ঘটনার পর ৩০ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩১ জুলাই। পরে কয়েক দফা পেছানোর পর নির্বাচনের তারিখ ঠিক করা হয় আগামী ১১ সেপ্টেম্বর।
সেই তফসিল অনুযায়ী, ১৮, ১৯ ও ২১ অগাস্ট প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হয় ২১ থেকে ২৪ আগস্ট এবং খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ২৫ অগাস্ট।
এ ছাড়া, মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হয় ২৬ অগাস্ট (মঙ্গলবার)। আপিলের শুনানি হয় ২৭ অগাস্ট (বুধবার)।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২৮ অগাস্ট। আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৯ অগাস্ট। ৩০ অগাস্ট সকাল থেকে প্রার্থিরা প্রচার শুরু করেন।
আর ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। একইদিনে সন্ধ্যা ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।
আরও পড়ুন
জাকসু: নারী হলে দেড়শ পদের মধ্যে মাত্র ৩৪টিতে ভোট
জাকসু ভোটে সেনা চেয়ে চিঠি, নিরাপত্তা ঘাটতি আসলে কতটা?
জাকসু নির্বাচনে ছাত্রীরা 'কোণঠাসা', কেমন হবে ভোট?
জাকসু নির্বাচনে প্রথমবারের মত প্রার্থী নেপালি শিক্ষার্থী
জাকসুতে জিতু-শাকিলের নেতৃত্বে 'স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন' প্যানেল
জাকসুতে অমর্ত্য-শরণের নেতৃত্বে লড়বে 'সম্প্রীতির ঐক্য'
জাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা, ২৫ পদে ১৭৯ জনের লড়াই
জাকসুতে ছাত্রশিবির ও বাগছাসের প্যানেলে যারা লড়ছেন
জাকসু নির্বাচন: 'শিক্ষার্থীবিরোধী পদক্ষেপের' নিন্দা ছাত্র ইউনিয়নের
জাকসুতে ছাত্রদল লড়বে সাদী-বৈশাখীর নেতৃত্বে
জাকসু ভোট: সেনা মোতায়েন চেয়ে নির্বাচন কমিশনের চিঠি
জাকসু: দুই দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩২৮ জন