২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নুরুজ্জামান ভারত থেকে গরু আনতে রত্নাই সীমান্ত এলাকায় যান বলে জানায় বিজিবি।

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিজিবির রত্নাই সীমান্ত ফাঁড়ি।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 03:52 PM

Updated : 23 Oct 2023, 03:53 PM

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আকালু জানান।

নিহত নুরুজ্জামান (৪৫) ওই ইউনিয়নের রত্নাই গ্রামের বাসিন্দা।

ইউপি চেয়ারম্যান আকালু বলেন, “রোববার রাতে ভারত থেকে চোরাই পথে গরু আনতে গিয়ে গুলিবিদ্ধ হন নুরুজ্জামান। শোনা যাচ্ছে, তার লাশ বর্তমানে ভারতীয় বিএসএফের সোনামতি ক্যাম্পে রয়েছে।”

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, “নুরুজ্জামান ভারত থেকে গরু আনতে রত্নাই সীমান্ত এলাকায় যান। সেই সময় ভারতীয় বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করেন।

“এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বিজিবির পক্ষ থেকে বাংলাদেশির ওপর গুলি ছোড়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।”

বিজিবির পক্ষ থেকে যা যা করা দরকার, সেটি করা হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।