২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ‘৩ মণ হরিণের মাংসসহ শিকারি’ আটক

“নৌকায় থাকা অন্য শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।”

খুলনায় ‘৩ মণ হরিণের মাংসসহ শিকারি’ আটক

প্রতীকী ছবি

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2023, 04:55 PM

Updated : 17 Apr 2023, 04:55 PM

সুন্দরবন প্রভাবিত খুলনার কয়রা উপজেলার পূর্ব ঘড়িলাল এলাকা থেকে তিন মণ হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় শাহ আলম নামে এক ব্যক্তিকে আটক করা হয়; যাকে চোরাশিকারি বলছে কোস্টগার্ড। 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমান জানান, সোমবার ভোরে নিয়মিত টহলের সময় কয়রার পূর্ব ঘড়িলাল এলাকায় একটি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ১২০ কেজি হরিণের মাংস পাওয়া যায়। এ সময় শাহ আলম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। 

শাহ আলম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পারসেমারি গ্রামের বাসিন্দা। 

কর্নেল আব্দুর রহমান জানান, নৌকায় থাকা অন্য শিকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। 

মাংসসহ আটক ব্যক্তিকে বনবিভাগের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে। 

আটক শাহ আলমের বিরুদ্ধে মামলা করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় জানান।