ভারতে যাওয়ার সময় বেনাপোলে বাগেরহাটের যুবলীগ নেতা আটক
হিমাংশু পাল বাগেরহাট জেলার হাড়িখালী গ্রামের বাসিন্দা।
ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতাকে আটক করেছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান বলেন, বুধবার দুপুরে ভারতে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয় এবং সন্ধ্যায় তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক হিমাংশু পাল বাগেরহাট জেলার হাড়িখালী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি।
পুলিশ জানায়, হিমাংশু পালের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই থানার পাসপোর্টে স্থগিতাদেশ (স্টপ লিস্ট) সংক্রান্ত চিঠির ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
