২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৪

আটক চারজনকে জীবননগন থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 03:06 PM

Updated : 23 Nov 2026, 03:06 PM

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

রোববার রাত দেড়টার দিকে উপজেলার বেনীপুর সীমান্তের ৬১/৬ নম্বর পিলার থেকে ৬০০ মিটার বাংলাদেশের ভেতরে তাদের আটক করা হয় বলে জানান ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

আটকদের মধ্যে তিনজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক। ভারতীয় নাগরিকের নাম রাহুল মীর (২১)। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বাকুড়া গ্রামের শরিফুল মীরের ছেলে।

আটক দুই বাংলাদেশি হলেন- নড়াইল সদর উপজেলার দেবীপুর গ্রামের সুপাল সরকার (৩৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নগরচাপড়াইল গ্রামের সুজন বিশ্বাস (৩৪)। আটক অপরজন নারী। তবে তার পরিচয় জানায়নি বিজিবি।

মুন্সী ইমদাদুর রহমান বলেন, তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাদের আটক করা হয়।

পরে আটক চারজনকে জীবননগন থানায় হস্তান্তর করা হয়েছে।