বেলিংহ্যামের অসাধারণ গোল, প্রথমার্ধে ছন্নছাড়া রেয়াল মাদ্রিদের পরে গোল উৎসব
প্রথমার্ধে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে পাঁচ গোল গোল রেয়াল মাদ্রিদের, পাঁচ ম্যাচের সবকটি জিতে পয়েন্ট তালিকার চূড়ায় জুজে মরিনিয়োর দল।
ম্যাচের প্রথম অর্ধে চেনাই গেল না রেয়াল মাদ্রিদকে। মাঠের সবখানেই ভুগতে দেখা গেল তাদের। সেই তারাই বিরতির পর আমূল বদলে গেল। প্রতিপক্ষের ওপর তৈরি করল প্রবল চাপ। শুরুর ব্যবধান ঘুচিয়ে তুলে নিল বড় ব্যবধানের জয়।
সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে জুজে মরিনিয়োর দল। তাদের জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। আর একবার করে জালের দেখা পান ফেদেরিকো ভালভের্দে, জুড বেলিংহ্যাম ও ভিনিসিউস জুনিয়র।
(বিস্তারিত আসছে)
