জমজমাট লড়াইয়ে আর্সেনাল-ডর্টমুন্ডের ড্র
ঘরের মাঠে ভিক্তর ইয়োকেরেশের চমৎকার গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না মিকেল আর্তেতার দল।
মৌসুমে নিজের ছায়া হয়ে থাকা ভিক্তর ইয়োকেরেশ দুর্দান্ত এক গোল করলেন ম্যাচের শুরুতে। প্রথমার্ধজুড়ে আর্সেনাল দেখাল দাপট। বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফিরল বরুশিয়া ডর্টমুন্ড। বাকি সময়ে আর ব্যবধান গড়ে দিতে পারল না কেউ।
এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর লড়াইটি ১-১ গোলে ড্র হয়েছে।
(বিস্তারিত আসছে)
